দৈনিক সোজা সাপটা

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি জর্জ ওয়াশিংটন

ছবি: রয়টার্স

তিন মাস অবস্থানের পর উপসাগরীয় অঞ্চল ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে ইউএসএনআই নিউজ এই তথ্য জানিয়েছে। তবে রণতরিটির এই অঞ্চল ত্যাগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রণতরিটির চলে যাওয়ার বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দেননি। এর আগে সোমবার আলজাজিরাকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন থাকা অন্য বিমানবাহী রণতরিটি হলো ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, জর্জ ওয়াশিংটন রণতরিটি জাপানে তার ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি জর্জ ওয়াশিংটন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

তিন মাস অবস্থানের পর উপসাগরীয় অঞ্চল ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে ইউএসএনআই নিউজ এই তথ্য জানিয়েছে। তবে রণতরিটির এই অঞ্চল ত্যাগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রণতরিটির চলে যাওয়ার বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দেননি। এর আগে সোমবার আলজাজিরাকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন থাকা অন্য বিমানবাহী রণতরিটি হলো ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, জর্জ ওয়াশিংটন রণতরিটি জাপানে তার ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x