গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে. এম. বাবরের ব্যক্তিগত অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর থানার থানাপাড়া এলাকায় অবস্থিত আরাফ ক্লিনিকের নিচতলায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী স্লোগান দিতে দিতে ক্লিনিকে প্রবেশ করেন। তারা অফিসের আসবাবপত্র বাইরে বের করে এনে ভাঙচুর করেন এবং পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর আতঙ্কিত রোগীরা ক্লিনিক ছেড়ে চলে যান।
একই দিনে কাশিয়ানী উপজেলায় আরও দুটি সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে জামায়াত নেতা মাহাবুবুর রহমানের ওষুধের দোকান এবং রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন