উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
তিন মাস অবস্থানের পর উপসাগরীয় অঞ্চল ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে ইউএসএনআই নিউজ এই তথ্য জানিয়েছে। তবে রণতরিটির এই অঞ্চল ত্যাগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রণতরিটির চলে যাওয়ার বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দেননি। এর আগে সোমবার আলজাজিরাকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন থাকা অন্য বিমানবাহী রণতরিটি হলো ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, জর্জ ওয়াশিংটন রণতরিটি জাপানে তার ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে।