নড়াইলের কালিয়ায় যুবদল ও ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগের হামলায় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় কালিয়া শহরে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য ও ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল ও যুবদল যৌথভাবে একটি মোটরসাইকেল মিছিল বের করে। মিছিলটি সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির পাশের মোড়ে পৌঁছালে পেছন থেকে অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় গুরুতর আহত শাহীন ও সোহেলকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন