দৈনিক সোজা সাপটা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ ধাপের তালিকা প্রকাশ করল ইসি

ছবি: সংগৃহীত

পাঁচ ধাপে মোট চার হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ-সংক্রান্ত বিস্তারিত তালিকা প্রকাশ করে। নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই তালিকায় স্বাক্ষর করেছেন।

প্রকাশিত সারসংক্ষেপ অনুযায়ী, দেশের ৫০৮টি উপজেলা-সংক্রান্ত বিন্যাসে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ১২৭টি উপজেলার এক হাজার ৪২টি ইউনিয়ন এবং দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার এক হাজার ৬৯টি ইউনিয়নে ভোট হবে।

এছাড়া তৃতীয় ধাপে ১২০টি উপজেলার এক হাজার ২৪টি ইউনিয়ন এবং চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার আটশ তেরোটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিশেষে, পঞ্চম ধাপে ৪০টি উপজেলার তিনশ চুরাশিটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ ধাপের তালিকা প্রকাশ করল ইসি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

পাঁচ ধাপে মোট চার হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ-সংক্রান্ত বিস্তারিত তালিকা প্রকাশ করে। নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই তালিকায় স্বাক্ষর করেছেন।

প্রকাশিত সারসংক্ষেপ অনুযায়ী, দেশের ৫০৮টি উপজেলা-সংক্রান্ত বিন্যাসে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ১২৭টি উপজেলার এক হাজার ৪২টি ইউনিয়ন এবং দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার এক হাজার ৬৯টি ইউনিয়নে ভোট হবে।

এছাড়া তৃতীয় ধাপে ১২০টি উপজেলার এক হাজার ২৪টি ইউনিয়ন এবং চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার আটশ তেরোটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিশেষে, পঞ্চম ধাপে ৪০টি উপজেলার তিনশ চুরাশিটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x