দৈনিক সোজা সাপটা

গ্লোবাল সোর্সিং এক্সপো: ১২ খাতে বাড়ছে ক্রেতার আগ্রহ

মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই।

বাণিজ্য সচিব জানান, এক্সপোর সাফল্য শুধু অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা দিয়ে বিচার করা উচিত নয়। এক্সপো-পরবর্তী সময়ে কতগুলো কার্যকর ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলো এবং নতুন বাজারের কতটা সুযোগ সৃষ্টি হলো—এসবের ওপরই প্রকৃত সাফল্য নির্ভর করবে। আগামী ৮ নভেম্বর ২০২৭ তৃতীয় গ্লোবাল সোর্সিং এক্সেপো আয়োজনের তারিখও ঘোষণা করেন তিনি।

ইপিবির প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, এবারের এক্সপোতে বাংলাদেশের বহুমুখী উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল থেকে আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের প্রতি বৈশ্বিক ক্রেতাদের আগ্রহ ও আস্থার প্রতিফলন।

বাংলাদেশ এখন শুধু তৈরি পোশাকনির্ভর রপ্তানি গন্তব্য নয় উল্লেখ করে তিনি জানান, চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিকস ও ফার্নিচারসহ বিভিন্ন খাতে দেশ সম্ভাবনাময় হাব হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। এবারের এক্সপোতে অ্যাপারেলস ও টেক্সটাইলসসহ মোট ১২টি খাতের প্রতিষ্ঠান অংশ নেয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গ্লোবাল সোর্সিং এক্সপো: ১২ খাতে বাড়ছে ক্রেতার আগ্রহ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x