দৈনিক সোজা সাপটা

আইসিজে-র রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের দৃষ্টান্ত: গুতেরেস

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি চলতে দেয়া যায় না। এক বিবৃতিতে গুতেরেস বলেন, আদালতের এই রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। ফলে আদালতের সিদ্ধান্ত মেনে চলতে মিয়ানমারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, মিয়ানমারে দায়মুক্তির চক্র ভেঙে জবাবদিহিতা নিশ্চিত করা জাতীয় সংহতি প্রতিষ্ঠা এবং টেকসই শান্তির জন্য অপরিহার্য। এদিকে গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো আইসিজের এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছেন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে রোহিঙ্গা নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি সাক্ষীদের সাহসের প্রশংসা করা হয়।

ব্যারো বলেন, তাদের সাক্ষ্যই এই ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দীর্ঘদিনের অধ্যবসায় শেষ পর্যন্ত সার্থক হয়েছে। উল্লেখ্য, ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে গাম্বিয়া। অন্যদিকে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে আদালতের রায় নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মিয়ানমার।

হেগে আইসিজের আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইংয়ের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিল বিবিসি বার্মিজ সার্ভিস। তবে অপেক্ষমাণ গাড়িতে ওঠার সময় তিনি শুধু বলেন, কোনো মন্তব্য নেই। মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে এবং দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল।

তবে আদালত বলেছে, মিয়ানমারের সামরিক অভিযানের মাত্রা ও ধরন সাধারণ জনগণকে শাস্তি দেয়ার জন্য প্রয়োজনীয় সীমার অনেক বেশি ছিল। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই অভিযানের মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আইসিজে-র রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের দৃষ্টান্ত: গুতেরেস

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x