প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয়কে শতভাগ তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। বৃহস্পতিবার রাজধানীর অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরোক্ষ ধূমপানের ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মহাপরিচালক জানান, অধিদপ্তরের সব অফিসের দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় সব কার্যালয় ও স্থাপনাকে তামাকমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুযায়ী বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন। এর মধ্যে কেবল কর্মক্ষেত্রেই পরোক্ষ ধূমপানের শিকার হন প্রায় ৮১ লাখ মানুষ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, স্ট্রোক ও ক্যানসারের অন্যতম কারণ তামাক। প্রধানমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারি ও বেসরকারি সব অফিসকে ধূমপানমুক্ত রাখা জরুরি।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন