দৈনিক সোজা সাপটা

টেস্টে বিশ্বরেকর্ড লিটনের, গ্লাভস হাতে নতুন ইতিহাস

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ইতিহাস লিখলেন লিটন দাস। ব্যাট হাতে সেঞ্চুরি করার পর এবার গ্লাভস হাতে গড়লেন বিশ্বরেকর্ড। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের নতুন মালিক এখন বাংলাদেশের এই উইকেটরক্ষক।

ম্যাচের তৃতীয় দিন শেষেই ছয় ক্যাচ ছিল লিটনের ঝুলিতে। মার্করাম, হামজা, ব্রিৎজকে, মুল্ডার, ইয়ানসেন ও হারমারের ক্যাচ জমা হয় তার গ্লাভসে। চতুর্থ দিন সকালে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটন স্ট্যাম্পিং হলে রেকর্ড হাতছানি দেয়।

এরপর রাবাদাকে স্ট্যাম্পিং করে তিনি গড়েন নতুন বিশ্বরেকর্ড। টেস্টের ১৪৯ বছরের ইতিহাসে এক ইনিংসে আটটি ডিসমিসাল করার কৃতিত্ব দেখানো প্রথম উইকেটকিপার লিটন দাস। এতদিন এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচজন ক্রিকেটারের।

জোহানেসবার্গ টেস্টে লিটন ব্যাটিংয়েও ছিলেন দারুণ ছন্দে। ১৭৯ বলে ১২০ রান করে তিনি ভেঙে দিয়েছেন রেকর্ড। সেঞ্চুরির সঙ্গে আট ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়ে তিনি ছাড়িয়ে গেছেন গোটা বিশ্বকে। টেস্টে তার মোট ডিসমিসাল এখন ১৫৪টি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

টেস্টে বিশ্বরেকর্ড লিটনের, গ্লাভস হাতে নতুন ইতিহাস

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ইতিহাস লিখলেন লিটন দাস। ব্যাট হাতে সেঞ্চুরি করার পর এবার গ্লাভস হাতে গড়লেন বিশ্বরেকর্ড। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের নতুন মালিক এখন বাংলাদেশের এই উইকেটরক্ষক।

ম্যাচের তৃতীয় দিন শেষেই ছয় ক্যাচ ছিল লিটনের ঝুলিতে। মার্করাম, হামজা, ব্রিৎজকে, মুল্ডার, ইয়ানসেন ও হারমারের ক্যাচ জমা হয় তার গ্লাভসে। চতুর্থ দিন সকালে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটন স্ট্যাম্পিং হলে রেকর্ড হাতছানি দেয়।

এরপর রাবাদাকে স্ট্যাম্পিং করে তিনি গড়েন নতুন বিশ্বরেকর্ড। টেস্টের ১৪৯ বছরের ইতিহাসে এক ইনিংসে আটটি ডিসমিসাল করার কৃতিত্ব দেখানো প্রথম উইকেটকিপার লিটন দাস। এতদিন এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচজন ক্রিকেটারের।

জোহানেসবার্গ টেস্টে লিটন ব্যাটিংয়েও ছিলেন দারুণ ছন্দে। ১৭৯ বলে ১২০ রান করে তিনি ভেঙে দিয়েছেন রেকর্ড। সেঞ্চুরির সঙ্গে আট ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়ে তিনি ছাড়িয়ে গেছেন গোটা বিশ্বকে। টেস্টে তার মোট ডিসমিসাল এখন ১৫৪টি।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x