দৈনিক সোজা সাপটা

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের ঐক্যই বড় শক্তি: সেলিম উদ্দিন

দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মিরপুর পশ্চিম থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দলীয় কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমির আবদুল্লাহ মুয়াজ।

সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে আবারও সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনকে নস্যাৎ করার কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার মাধ্যমে পতিত স্বৈরাচারের অপতৎপরতা মোকাবিলা করতে হবে। যারা দেশের মানুষের অধিকার হরণ করেছিল, তাদের সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি আবার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের ঐক্যই বড় শক্তি: সেলিম উদ্দিন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x