দৈনিক সোজা সাপটা

ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে প্রক্টরের কাছে সোপর্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাঁদের আটক করা হয়। আটকের পর আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক কর্মকর্তারা হলেন অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন। এ সময় উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও কলার ধরে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, তাঁদের মারধর করে শার্ট ছিঁড়ে ও চশমা ভেঙে ফেলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, অভিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে এবং তাঁরা দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। সভাপতি মোশাররফ হোসেন জানান, আওয়ামী লীগের দোসরদের নিধন না হওয়া পর্যন্ত তাঁদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তাঁরা তারেক রহমানের দেওয়া সুযোগের অপব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির নৈরাজ্য সৃষ্টির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে প্রক্টরের কাছে সোপর্দ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x