বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একসঙ্গে দেখা গেছে একই ফ্রেমে। চীনের শেনজেনে তিন নেতার নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকের ঠিক এক দিন আগে এ দৃশ্যের দেখা মিলেছে। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনে আনুষ্ঠানিক ছবি তোলার প্রস্তুতি চলাকালীন এই বিরল মুহূর্ত তৈরি হয়।
এ সময় শি জিনপিং ও ট্রাম্প নিজেদের মধ্যে কথা বলছিলেন এবং ঠিক তখনই তাদের দিকে এগিয়ে আসেন পুতিন। তিনি ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং পরে দুজনের কথোপকথনে যোগ দেন, যা কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। ইউক্রেন যুদ্ধ, ইরান সংঘাত, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে তিন দেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে শি, ট্রাম্প ও পুতিনের। এর আগে বুধবার শি জিনপিং ও পুতিনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতা বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। তবে তিন নেতার এই সংক্ষিপ্ত কথোপকথনে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন