দৈনিক সোজা সাপটা

বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক

বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং শূন্য বর্জ্য উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। এ লক্ষ্যে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের জিরো ওয়েস্ট মিউজিয়ামে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক এস এম সাইফ কাদের রুবাব এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক মুসাব সুলেইমান ইলমাজ এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে যোগ দেন দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবায়াত মান্নান রাফি এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি ও কপ-৩১-এর ক্লাইমেট হাই-লেভেল চ্যাম্পিয়ন সামেদ আগিরবাশ। এ চুক্তির আওতায় বর্জ্য উৎপাদন কমানো ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।

দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চলতি কপ-৩১ সম্মেলনে ১৮ নভেম্বর পর্যন্ত কোনো বাংলাদেশি ফাউন্ডেশনের স্বাক্ষরিত এটিই একমাত্র সমঝোতা স্মারক। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশীদারত্ব টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর পদ্ধতি বিনিময়ের পথ সুগম করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x