দৈনিক সোজা সাপটা

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

এমকিউ-৯ ড্রোন। ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালির পূর্বে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর দাবি, আকাশসীমায় ড্রোনটির উপস্থিতি শনাক্ত করার পর দ্রুত পদক্ষেপ নিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। আলজাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায় যে হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করা হয়েছিল। পরে সময়মতো ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়। তাদের প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমেই ড্রোনটির অবস্থান শনাক্ত করে সেটিকে ধ্বংস করা হয়।

তবে ড্রোনটি ঠিক কোথা থেকে উড়েছিল বা কী ধরনের অভিযান পরিচালনা করছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি এটি ভূপাতিত করতে কোন প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়েছে, তাও প্রকাশ করেনি তারা। এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালির পূর্বে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর দাবি, আকাশসীমায় ড্রোনটির উপস্থিতি শনাক্ত করার পর দ্রুত পদক্ষেপ নিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। আলজাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায় যে হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করা হয়েছিল। পরে সময়মতো ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়। তাদের প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমেই ড্রোনটির অবস্থান শনাক্ত করে সেটিকে ধ্বংস করা হয়।

তবে ড্রোনটি ঠিক কোথা থেকে উড়েছিল বা কী ধরনের অভিযান পরিচালনা করছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি এটি ভূপাতিত করতে কোন প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়েছে, তাও প্রকাশ করেনি তারা। এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x