নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির শোভাযাত্রায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলায় দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) ও বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)। বুধবার সন্ধ্যার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা ৩০০-৪০০ হামলাকারী তাদের ওপর সশস্ত্র হামলা চালায়।
এই হামলায় কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা এসময় শোভাযাত্রার একাধিক মোটরসাইকেল ও গাড়িতে অগ্নিসংযোগ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আহতদের উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গুরুতর আহত সোহেল শেখ ও শাহীনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়। তবে পথিমধ্যে তাদের মৃত্যু হয়। কালিয়া সার্কেল এএসপি রবিন হালদার সোহেল শেখের এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম কৃষকদল নেতা শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন