দৈনিক সোজা সাপটা

গ্রামীণ ব্যাংকে হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় জাতিসংঘ

বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় সম্প্রতি হামলার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।

সোমবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে জানান, আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন।

জবাবে ফারহান হক বলেন, আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় জাতিসংঘ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় সম্প্রতি হামলার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।

সোমবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে জানান, আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন।

জবাবে ফারহান হক বলেন, আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x