দৈনিক সোজা সাপটা

মোজাম্মেলের নির্দেশনার পর টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি অডিও নির্দেশনার পর গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন দিয়েছে। মঙ্গলবার রাতে তার বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত রোববার একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির বিভিন্ন নির্দেশনা দেন।

ওই ভার্চুয়াল বৈঠকে মোজাম্মেল হককে আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত লকডাউন ও হরতাল কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দেওয়ার কথা বলতে শোনা যায়। এ সময় তিনি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন এবং প্রয়োজনে হত্যার কথাও বলেন। বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ করে গালাগাল করতেও শোনা যায়।

অডিওতে মোজাম্মেল হককে আরও বলতে শোনা যায়, এখনো সময় শেষ হয়ে যায়নি এবং ১৯ তারিখে প্রত্যেকে একটা ইউনিয়নে দুইটা তিনটা করে বাড়ি পুড়িয়ে দিলে ওরা বুঝবে আওয়ামী লীগ পাল্টা আক্রমণ শুরু করেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দুইটা চারটা হসপিটালে পাঠান এবং দরকার হলে মইরা যায় যাগগা, এরকম কিছু কাণ্ড করলে ওরা ভয় পাবে।

এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দিয়েছেন নেতাকর্মীরা। তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং গ্রেপ্তারদের ছিনিয়ে নেয়। দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মোজাম্মেলের নির্দেশনার পর টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x