দৈনিক সোজা সাপটা

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলার তীব্র নিন্দা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে লন্ডনে প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’। আজ মঙ্গলবার সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিন ও সেক্রেটারি আবু তালহা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ব্রিটিশ রাজনীতির দীর্ঘদিনের ঐতিহ্য হলো, মতের ভিন্নতা থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং গণতান্ত্রিক অধিকারকে সম্মান করা। অথচ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিপক্ষকে শারীরিকভাবে আক্রমণের প্রবণতা যুক্তরাজ্যের মাটিতেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে যুক্তরাজ্যের রাজপথে নিয়ে গিয়ে সহিংসতা সৃষ্টি এবং ব্রিটিশ সমাজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অধিকার কারও নেই। যুক্তরাজ্য কোনো রাজনৈতিক দলের সন্ত্রাস, প্রতিশোধ কিংবা ভয়ভীতি প্রদর্শনের ক্ষেত্র হতে পারে না। তারা ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয় যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাই যেন শান্তি, শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলার তীব্র নিন্দা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x