দৈনিক সোজা সাপটা

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের পাঠ সমাপনী অনুষ্ঠান

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ক্যাম্পাস প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে পাঠ সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস।
উৎসবের শুরুতে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরা হয়। পাশাপাশি খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও আনন্দমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অর্গানাইজিং কমিটির সদস্য সচিব হাজী বিল্লাল হোসেন।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে অর্গানাইজিং কমিটির সদস্য নাসির প্রধান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খাঁন।
পাঠ সমাপনী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল বলেন , নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ সমাপনী মানে পাঠ শেষ নয়,  এটি মূলত বড় কোনো যাত্রার একেকটি স্টেশন বা সিঁড়ির একেকটি ধাপ মাত্র।
ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের ইতিবাচক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে পাঠ সমাপনী উৎসবের সমাপ্তি ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল।#

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের পাঠ সমাপনী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x