ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ওয়েবসাইট ও সার্ভার হ্যাক করে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও আপত্তিকর ছবি ফাঁসের অভিযোগ উঠেছে। সোমবার জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক মাসেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের স্পর্শকাতর তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা এসব তথ্য অপসারণের দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর প্রতিবাদে সোমবার শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে শান্তিপূর্ণ আন্দোলন করেন।
অভিযোগ উঠেছে, শিক্ষার্থীদের এই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছেন এবং তাঁদের হুমকি দিয়েছেন। জাতীয় ছাত্রশক্তি এই হামলাকে রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক আহমেদ রিজভান আলরাজী এই বিজ্ঞপ্তি পাঠান।
সংগঠনটি অবিলম্বে অনলাইন থেকে শিক্ষার্থীদের সব গোপন তথ্য ও আপত্তিকর ছবি অপসারণের দাবি জানিয়েছে। একই সঙ্গে সাইবার অপরাধ ও হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রশক্তি।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন