জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশে আওয়ামী লীগ যে নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে, তার চিহ্ন যুক্তরাজ্যেও দেখা যাচ্ছে। ৫ আগস্ট ছাত্র-জনতা ফ্যাসিবাদকে বিতাড়িত করলেও বর্তমানে এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যার দায় বর্তমান সরকারের।
লন্ডনের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা কাঁচের বোতল ও স্টিলের স্টিক নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি নানাভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার চেষ্টা করা হলেও এখন বিএনপি নিজেরাই তাদের কাছে অসহায় হয়ে পড়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওই ঘটনাকে শর্টসার্কিট হিসেবে দেখানোর চেষ্টা করে ফ্যাসিস্টদের দায়মুক্তি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, বিরোধী দলের বাসায় আগুন লাগলে একদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও আগুন লাগবে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটাতে না পেরে শেষে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় যুক্তরাজ্যের মতো সভ্য দেশে সহিংসতা তদন্তে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন