দৈনিক সোজা সাপটা

গোপালগঞ্জের সহিংসতা রোধে সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের হাসপাতাল সড়কে জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাইযোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি এক চ্যালেঞ্জ। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পায়, তা একটি বড় প্রশ্ন। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে আজ জনমনে নানা সংশয় তৈরি হয়েছে।

সমাবেশ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—গোপালগঞ্জের সব সহিংসতার নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ করা সব প্রশাসকের নিয়োগ অবিলম্বে বাতিল করা এবং প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানানো হয়।

ড. আযাদ বলেন, জনগণ নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রক্ত দেয়নি। সরকারকে যেকোনো মূল্যে সন্ত্রাস বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় সব ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ ও অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের সহিংসতা রোধে সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x