ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।
যারা একেবারে নিশ্চিন্তে আত্মসমর্পণ করেন দিল্লির পদতলে, তারা ক্ষমতায় থাকলেও ভারত এক বালতি পানিও ছাড় দেয়নি বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন আন্দোলন করে আসছেন এবং মাওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল।
১৮ কোটি মানুষের বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রেখে কৃষি উৎপাদন ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি। ১৯৭৭ সালের চুক্তিতে গ্যারান্টি ক্লজ থাকলেও ১৯৯৬ সালের চুক্তিতে তা বাদ দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত বলে জানান বিএনপির এই নেতা। এ সময় তিনি সীমান্ত হত্যা বন্ধ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন