দৈনিক সোজা সাপটা

সোনারগাঁয়ে তিন দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র রোহান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোহান (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে তার খোঁজ পাচ্ছে না পরিবার। এ ঘটনায় উদ্বেগের মধ্যে দিন কাটছে স্বজনদের।

রোহান শম্ভুপুরা ইউনিয়নের সাতভাইয়া গ্রামের দশদোনা নয়াগাঁও এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। সে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।

পরিবারের ভাষ্য, ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রোহান আর ফেরেনি। স্বজনেরা বিভিন্ন জায়গায় ও আত্মীয়দের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ হওয়ার সময় রোহানের পরনে ছিল আকাশি নীল টি-শার্ট ও কালো প্যান্ট। তার গায়ের রং শ্যামলা।

রোহানের সন্ধান পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে তিন দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র রোহান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোহান (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে তার খোঁজ পাচ্ছে না পরিবার। এ ঘটনায় উদ্বেগের মধ্যে দিন কাটছে স্বজনদের।

রোহান শম্ভুপুরা ইউনিয়নের সাতভাইয়া গ্রামের দশদোনা নয়াগাঁও এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। সে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।

পরিবারের ভাষ্য, ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রোহান আর ফেরেনি। স্বজনেরা বিভিন্ন জায়গায় ও আত্মীয়দের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ হওয়ার সময় রোহানের পরনে ছিল আকাশি নীল টি-শার্ট ও কালো প্যান্ট। তার গায়ের রং শ্যামলা।

রোহানের সন্ধান পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x