তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের পার্শ্ববৈঠকে জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ জুট প্যাভিলিয়ন টিম। পাটের পরিবেশগত সম্ভাবনা কাজে লাগিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সহযোগিতার পথ খোঁজা এই বৈঠকের মূল লক্ষ্য ছিল।
বৈঠকে জিরো ওয়েস্ট ফাউন্ডেশন বাংলাদেশের উপস্থাপিত জুট ইকোসিস্টেম সার্ভিসেসের ভূয়সী প্রশংসা করেছে। পাটকে কার্বন-নেগেটিভ এবং সম্পূর্ণ জৈব-অবচনযোগ্য তন্তু হিসেবে উল্লেখ করে প্লাস্টিকের কার্যকর বিকল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে ফাউন্ডেশনটি।
দুই পক্ষ নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। যৌথ উদ্যোগের মাধ্যমে পাটের পরিবেশগত সুবিধা এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের কার্যক্রমকে কাজে লাগিয়ে বাস্তবভিত্তিক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জুট প্যাভিলিয়ন ঘিরে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্যাভিলিয়নটি পরিদর্শন করেছেন বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি ও যুব প্রতিনিধিরা। একই সঙ্গে পাটপণ্যের বড় কয়েকটি অর্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন