বর্তমান সরকারের গত আট মাসের শাসনামলে কোনো সফলতা দৃশ্যমান নয়, বরং প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতাগুলো দিন দিন প্রকট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করলেও শ্রমিক অসন্তোষ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন চরম নাজেহাল।
বুধবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সম্প্রতি দেশজুড়ে পতিত শক্তি নাশকতা চালিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ীই ঢাকাসহ ১১টি জেলায় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নাশকতাকে সরাসরি স্বীকার করতে না চাইলেও দেশের সাধারণ জনমনে এটি গভীর উদ্বেগ তৈরি করেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়েই সরকারের ইতিবাচক সাফল্য দেখা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা মুজিবুর রহমান, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমীসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে আলোচনা সভাটির উদ্বোধন করেন মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন