জাতীয় সংসদে জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করানো বিএনপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য পদত্যাগী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দল থেকে পদত্যাগ, জোটের রাজনীতি এবং নির্বাচন-পরবর্তী নানা সমীকরণ নিয়ে এসব কথা বলেন।
সামান্তা শারমিন জানান, কোনো নতুন সংস্কারকামী শক্তি সংসদে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এলে তাদের নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য কঠিন হতো। কিন্তু জামায়াতের সঙ্গে অতীত জোট ও দীর্ঘদিনের পুরনো বোঝাপড়া থাকায় তাদের বিরোধী দল হিসেবে সামলানো বিএনপির জন্য অনেক সহজ। বিএনপি সংস্কারকে জামায়াতের প্রকল্প হিসেবে তুলে ধরতে চাইলেও জামায়াত কোনো সংস্কারপন্থী দল নয় এবং দায়িত্বশীল বিরোধী দল বা সরকার পরিচালনার উপযুক্ত চরিত্র তাদের নেই।
এনসিপির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির উচিত ছিল প্রধান বিরোধী দল হওয়ার আত্মবিশ্বাস রাখা এবং জোটে নেতৃত্ব দেওয়া, তবে দলটি শুরু থেকেই সেই অবস্থান নিতে অনীহা দেখিয়েছে। নির্বাচনি ফলাফলের বিষয়ে তিনি দাবি করেন, জামায়াত একক শক্তিতে জয় পায়নি। এনসিপির কারণে প্রতিটি আসনে ৫ থেকে ১০ হাজার অতিরিক্ত ভোট না এলে জামায়াত কোনোভাবেই ১০ থেকে ১৫টির বেশি আসন পেত না এবং চতুর্থ স্তরের দলে পরিণত হতো।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে হতাশা প্রকাশ করে এই নেত্রী বলেন, অভ্যুত্থানের মাধ্যমে জনগণের চাওয়া ছিল পুরোনো ঘুনেধরা রাষ্ট্রকাঠামো পরিবর্তন করা। কিন্তু এনসিপির মতো সম্ভাবনাময় দল সেই আকাঙ্ক্ষা ভুলে পুরোনো ব্যবস্থার সঙ্গেই আপস করেছে, যার ফলে দলটি তাদের নিজস্ব স্বকীয়তা ও রাজনৈতিক অবস্থান দুটোই হারিয়ে ফেলেছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন