দৈনিক সোজা সাপটা

সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে নৌবাহিনীর যৌথ উদ্যোগ

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা সুসংহত করা এবং নীল অর্থনীতির সম্ভাবনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদার ও যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ন নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে সংস্থার মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডিরেক্টর অব নেভাল অপারেশনস নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান অপারেশনস রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সমঝোতা স্মারকের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়িত হবে। এই উদ্যোগের মাধ্যমে নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণায় নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি কাজের সমন্বয় আরো গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে নৌবাহিনীর যৌথ উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x