স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের শুরুতে সাবেক চার সংসদ সদস্য ও একজন গণপরিষদ সদস্যসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয় এবং মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
শোকপ্রস্তাবে স্মরণ করা সাবেক সংসদ সদস্যরা হলেন মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই। এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের নামও উল্লেখ করা হয়। পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
স্পিকারের উদ্বোধনী বক্তব্যের পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর ৫ সদস্য মনোনয়ন দেওয়া হয়। মনোনীত সদস্যরা হলেন মো. শাহজাহান, সরওয়ার জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং রাশেদা বেগম হীরা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে এই সদস্যরা সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
উত্থাপিত শোকপ্রস্তাবগুলোতে কোনো বিশিষ্ট ব্যক্তির নাম বাদ পড়ে থাকলে তা সংসদ সচিবালয়ে জানানোর অনুরোধ জানান স্পিকার। পরবর্তীতে তাঁদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে বলে তিনি জানান। এরপর এই শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন