দৈনিক সোজা সাপটা

হরমুজ প্রণালী খোলা নিয়ে সমঝোতার খবর অস্বীকার করল ইরান

৮ বিলিয়ন ডলারে হরমুজ খুলে দেবে ইরান!। সংগৃহীত

জব্দ রাখা আট বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করার বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দেয়ার বিষয়ে সমঝোতা চলছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে সোমবার (৯ নভেম্বর) এই ধরনের প্রতিবেদনগুলো সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। আধা-সরকারি বার্তাসংস্থা 'ফার্স নিউজ এজেন্সিকে' নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানান যে এই আলোচনার খবর পুরোপুরি ভিত্তিহীন।

ওই কর্মকর্তা আরও বলেন যে তেহরান আলোচনার জন্য তার পূর্বে ঘোষিত সাতটি শর্তে অটল রয়েছে এবং কেবল সেই কাঠামোর মধ্যেই যেকোনো যোগাযোগ রক্ষা করবে। এর আগে খবরে বলা হয়েছিল যে, এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-সানির সাথে বৈঠক করবেন।

তেহরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে নৌ-অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া। এর পাশাপাশি ইরানের তেল রফতানিকে বিধিনিষেধমুক্ত রাখা, স্থগিত সম্পদ ফেরত পাওয়া, পারমাণবিক জ্বালানি রাখার অধিকার এবং চলমান যুদ্ধের অবসান দাবি করছে তেহরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ যুদ্ধ শুরু করে। এপ্রিলে একটি যুদ্ধবিরতিতে পৌঁছালেও, সঙ্কট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় জুলাই থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় লড়াই শুরু হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালী খোলা নিয়ে সমঝোতার খবর অস্বীকার করল ইরান

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x