ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ ৯ দফা দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং এতে অন্তত দুজন পোশাক শ্রমিক আহত হন।
সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং উভয় পক্ষের সংঘর্ষে স্টারলিং স্টাইলের শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম আহত হন। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ জানান, রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয় ও স্টারলিং স্টাইলসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং নিউএইজ গ্রুপের সব কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য ও কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেলেও এ বিষয়ে বক্তব্য জানতে শিল্প পুলিশের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন