দৈনিক সোজা সাপটা

ইবির ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফেরার পথে দিগন্ত নামের বাসটি গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজারে সড়ক নির্মাণকাজ চলমান থাকায় দীর্ঘ সময় যানজটে আটকে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। যানজট থেকে বেরিয়ে বাসটি চলতে শুরু করার কিছুক্ষণ পর গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বোমাটি চাকায় লেগে সড়কে ছিটকে পড়ে।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা বলেন, আমরা দীর্ঘ সময় যানজটে আটকে ছিলাম এবং বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি যদি আর এক-দুই ইঞ্চি এদিক-ওদিক হয়ে টায়ারে লাগত, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। আমার জীবনের নিরাপত্তা কে দেবে?

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারা দেশেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে এবং এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী ফেসবুকে পোস্ট দিয়ে ইবিসহ পুরো দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। ইবির গাড়িতে নাশকতার চেষ্টার ঘটনায় রেজিস্ট্রারকে শৈলকূপা থানায় মামলার নির্দেশনা দেয়া হয়েছে এবং আগামীকাল নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে দুই জেলার এসপিকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইবির ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x