দৈনিক সোজা সাপটা

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, হামলাকারী শনাক্ত

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক তরুণ। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অন্তত ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফিরছিল ১৬ বছর বয়সী ওই ছাত্রী। বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এক তরুণ তার ওপর হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে হাতেও আঘাত পায় সে। একপর্যায়ে চিৎকার করতে করতে সড়কের ওপর লুটিয়ে পড়ে ওই শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসাইন জানান, ঘটনার সময় তার বোন বাসার বারান্দা থেকে হামলা দেখতে পেয়ে চিৎকার করেন। ওই তরুণ প্রায় ৩০ সেকেন্ড ধরে হামলা চালিয়ে এবং চুল ধরে আঘাত করে ব্যবহৃত ছুরিটি ফেলে পালিয়ে যান। মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে তার মা অসুস্থ হয়ে পড়লে তাকেও দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রীর হাতে দুটি গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে এবং বর্তমানে সে শঙ্কামুক্ত। আহত ওই ছাত্রী কুষ্টিয়া মিশন স্কুলের শিক্ষার্থী এবং তার পরিবার দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বসবাস করছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ফয়সাল মাহমুদ জানান, ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ইতিমধ্যে হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, হামলাকারী শনাক্ত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x