গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের নেপথ্যে দুটি কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াতে ইসলামী। সোমবার দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক ভিডিও বার্তায় এই পর্যবেক্ষণ তুলে ধরেন।
জুবায়ের বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। তবে এটি দেশে ফেরার কৌশল হিসেবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে। এছাড়া কর্মীদের ফেলে পালিয়ে যাওয়ায় তাঁদের শান্ত করার জন্য তিনি এমন কাজ করতে পারেন বলে জামায়াত মনে করে।
জামায়াত নেতা আরও বলেন, নিজের পদ যাতে ঠিক থাকে সেটি নিশ্চিত করাও একটি কারণ হতে পারে। শেখ হাসিনা আসবেন না ঘোষণা দিলে অন্য কাউকে দলের নেতা বানানো হতে পারে, যা তিনি চান না। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে জুবায়ের বলেন, ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। ফ্যাসিবাদ রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে সরকারের প্রতি জনগণের ক্ষোভ বাড়বে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন