নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে রংপুরে মধ্যরাতে মোটরসাইকেল শোডাউন করেছে মহানগর যুবদল ও ছাত্রদল। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর প্রেসক্লাবের সামনে থেকে মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এই শোডাউন বের করেন।
শোডাউনটি নগরীর পায়রা চত্বর, জুলাই চত্বর, কাচারি বাজার চেকপোস্ট, টার্মিনাল, দর্শনা মডার্ন মোড় ও পার্কের মোড় ঘুরে শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন স্লোগান দেন এবং সিটি বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেন।
বাইক শোডাউনে মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্যসচিব রবিউল ইসলাম রবিসহ যুবদল ও ছাত্রদলের নেতারা অংশ নেন। নেতারা ঘোষণা দেন যে, সারা রাত ধরে রংপুর মহানগরীর রাজপথ পাহারা দেবে ছাত্রদল এবং সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলেই তাদের প্রতিহত করা হবে।
এদিকে এই কার্যক্রমের মধ্যেই নগরীর বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। অন্যদিকে, রাত ১২টার দিকে মিঠাপুকুরের ওভারব্রিজের নিচ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন স্থানীয়রা।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন