দৈনিক সোজা সাপটা

পুলিশ হত্যা আইনশৃঙ্খলার চরম দুর্বলতার বহিঃপ্রকাশ - আবদুল জব্বার

 তিয়ান
তিয়ান মহানগর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
পুলিশ হত্যা আইনশৃঙ্খলার চরম দুর্বলতার বহিঃপ্রকাশ - আবদুল জব্বার
পুলিশ হত্যা আইনশৃঙ্খলার চরম দুর্বলতার বহিঃপ্রকাশ - আবদুল জব্বার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ কনস্টেবল  আনোয়ার হত্যার ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  মাওলানা আবদুল জব্বার। তিনি এ ঘটনাকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দুর্বলতা ও প্রশাসনের উদাসীনতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে বলেছেন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এমন পরিস্থিতিতে জনমনে যে তীব্র আতঙ্ক বিরাজ করছে, এর দায় কে নেবে?

মজুরি নির্ধারণের পরও ফতুল্লায় শ্রমিক বিক্ষোভ তিন কারখানায় ছুটিআরো পড়ুনমজুরি নির্ধারণের পরও ফতুল্লায় শ্রমিক বিক্ষোভ তিন কারখানায় ছুটি

এক বিবৃতিতে মাওলানা আবদুল জব্বার বলেন, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লা থানার কাশীপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের নৃশংস হামলায় পুলিশ কনস্টেবল আনোয়ার নিহত হওয়ার ঘটনা সত্যিই অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। মাদক কারবারি ও সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠলে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা করার সাহস পায়, তা সহজেই অনুমেয়।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের নির্লিপ্ততার সমালোচনা করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জজুড়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদারকি ও কঠোর পদক্ষেপের অভাবেই অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে।

আনোয়ার হত্যা মামলায় বড় অগ্রগতি, ডেভিডসহ গ্রেপ্তার ৬আরো পড়ুনআনোয়ার হত্যা মামলায় বড় অগ্রগতি, ডেভিডসহ গ্রেপ্তার ৬

নিহত পুলিশ সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াতের এই নেতা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।একই সঙ্গে নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পুলিশ হত্যা আইনশৃঙ্খলার চরম দুর্বলতার বহিঃপ্রকাশ - আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ কনস্টেবল  আনোয়ার হত্যার ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  মাওলানা আবদুল জব্বার। তিনি এ ঘটনাকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দুর্বলতা ও প্রশাসনের উদাসীনতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে বলেছেন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এমন পরিস্থিতিতে জনমনে যে তীব্র আতঙ্ক বিরাজ করছে, এর দায় কে নেবে?

এক বিবৃতিতে মাওলানা আবদুল জব্বার বলেন, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লা থানার কাশীপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের নৃশংস হামলায় পুলিশ কনস্টেবল আনোয়ার নিহত হওয়ার ঘটনা সত্যিই অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। মাদক কারবারি ও সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠলে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা করার সাহস পায়, তা সহজেই অনুমেয়।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের নির্লিপ্ততার সমালোচনা করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জজুড়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদারকি ও কঠোর পদক্ষেপের অভাবেই অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে।

নিহত পুলিশ সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াতের এই নেতা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।একই সঙ্গে নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তিনি।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x