দৈনিক সোজা সাপটা

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঞ্জিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে বাসটির অভ্যন্তরীণ অংশের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে বাসে থাকা দুজন যাত্রী নেমে যাওয়ার পরপরই আগুন লাগে।

আগুন দেখতে পেয়ে চালক ও হেলপার দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।

বাসটির চালক জামাল হোসেন (৩২) জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলো, তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। বাসটির হেলপার হিসেবে নয়ন নামে একজন কর্মরত ছিলেন। 

এ বিষয়ে কাঁচপুর মর্ডান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, আমরা রাত সাড়ে ১২ টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।

চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় বাসটিতে দুজন যাত্রী ছিলো, তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x