দৈনিক সোজা সাপটা

হাসিনার ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
হাসিনার ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি এবং ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ সম্পূর্ণ আলাদা। বুধবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন।

জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেলিম উদ্দিনেরআরো পড়ুনজুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেলিম উদ্দিনের

রণধীর জয়সওয়াল বলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আসা প্রত্যর্পণের অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো নাগরিক যদি নিজ ইচ্ছায় দেশে ফিরতে চান, তবে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় হিসেবে গণ্য হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি একান্তই তার নিজের এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। এর আগে মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

সেঞ্চুরিয়নে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকারআরো পড়ুনসেঞ্চুরিয়নে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

হাসিনার মুখপাত্র জানান, প্রয়োজনীয় ভ্রমণ নথির জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিমানে করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতেও সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি ভারতে আশ্রয় নেন।

এদিকে বাংলাদেশ সরকার স্পষ্ট করেছে যে, শেখ হাসিনা দেশে পা রাখামাত্র তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন তিনি আদালতের মুখোমুখি হতে রাজি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হাসিনার ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি এবং ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ সম্পূর্ণ আলাদা। বুধবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন।

রণধীর জয়সওয়াল বলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আসা প্রত্যর্পণের অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো নাগরিক যদি নিজ ইচ্ছায় দেশে ফিরতে চান, তবে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় হিসেবে গণ্য হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি একান্তই তার নিজের এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। এর আগে মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

হাসিনার মুখপাত্র জানান, প্রয়োজনীয় ভ্রমণ নথির জন্য নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিমানে করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতেও সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি ভারতে আশ্রয় নেন।

এদিকে বাংলাদেশ সরকার স্পষ্ট করেছে যে, শেখ হাসিনা দেশে পা রাখামাত্র তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন তিনি আদালতের মুখোমুখি হতে রাজি।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x