দৈনিক সোজা সাপটা

জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেলিম উদ্দিনের

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেলিম উদ্দিনের

দেশের চলমান পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ছাত্র ও যুব দায়িত্বশীলদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের সাহসী ও ঐতিহাসিক ভূমিকা দেশের মানুষ স্মরণ রাখবে এবং দেশের পরিবর্তন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাসিনার ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারতআরো পড়ুনহাসিনার ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

আগামী দিনে ঢাকা উত্তর সিটিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন সেলিম উদ্দিন। নগরবাসীর কাছে সহজে ও দ্রুত নাগরিক সেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল অ্যাপভিত্তিক সেবাব্যবস্থার প্রসার ঘটাতে হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি ‘সার্ভিস নিন’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর কাছে প্রয়োজনীয় সেবাসমূহ সহজলভ্য করার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং অ্যাপটির কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ছাত্র ও যুবসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান, মহানগরী জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ছাত্র ও যুব দায়িত্বশীলরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেলিম উদ্দিনের

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

দেশের চলমান পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ছাত্র ও যুব দায়িত্বশীলদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের সাহসী ও ঐতিহাসিক ভূমিকা দেশের মানুষ স্মরণ রাখবে এবং দেশের পরিবর্তন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী দিনে ঢাকা উত্তর সিটিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন সেলিম উদ্দিন। নগরবাসীর কাছে সহজে ও দ্রুত নাগরিক সেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল অ্যাপভিত্তিক সেবাব্যবস্থার প্রসার ঘটাতে হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি ‘সার্ভিস নিন’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর কাছে প্রয়োজনীয় সেবাসমূহ সহজলভ্য করার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং অ্যাপটির কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ছাত্র ও যুবসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান, মহানগরী জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ছাত্র ও যুব দায়িত্বশীলরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x