নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইজিবাইক গ্যারেজে অস্ত্রের মুখে দুজনকে জিম্মি করে ৯২টি ব্যাটারি, চার্জার ও একটি ইজিবাইক লুটের অভিযোগ উঠেছে। এ সময় গ্যারেজ মালিকের বাবা ও এক চালকের হাত-পা এবং মুখ বেঁধে রাখে দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গ্যারেজ মালিক মো. মাহবুবুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, রাত পৌনে চারটার দিকে গ্যারেজসংলগ্ন এক প্রতিবেশীর ফোন পেয়ে ঘটনার বিষয়টি জানতে পারেন মাহবুবুর রহমান। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবা ও এক চালককে হাত-পা এবং মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। তাঁদের বাঁধন খুলে গ্যারেজে তল্লাশি চালিয়ে দেখেন, ২৩টি ইজিবাইকের ৯২টি ব্যাটারি ও চার্জার এবং একটি বড় ইজিবাইক নেই।
অভিযোগে বলা হয়, ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছুরি, চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে গ্যারেজে থাকা দুজনকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। পরে ইজিবাইকগুলোর ব্যাটারি ও চার্জার খুলে একটি পিকআপে তুলে নেয়। একই সঙ্গে একটি বড় ইজিবাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ইজিবাইক গ্যারেজে চুরির ঘটনায় মালিক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন