বিচার বিভাগে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ নিজের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে স্পষ্ট করেন আইনমন্ত্রী। কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে তিনি আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা করার আহ্বান জানান। বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কোনো বিচারিক সিদ্ধান্তের কারণে বিচারকের কাজে বাধা সৃষ্টি করা বা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কেবল কাগজে-কলমে স্বাধীনতা নিশ্চিত করলেই চলবে না উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের আসল শক্তি হলো বিচারকদের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ। যেকোনো চাপ, প্রভাব বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বিচারকদের নিজ বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারকদের রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগকারী হিসেবে উল্লেখ করে তিনি অন্য পেশার সুযোগ-সুবিধার সঙ্গে নিজেদের তুলনা না করে পদের মর্যাদা উপলব্ধি করার পরামর্শ দেন।
নতুন প্রজন্মের বিচারকদের হাত ধরেই আগামী দুই দশকে দেশের বিচার বিভাগ এগিয়ে যাবে এবং মানুষের আস্থা সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় বিচার বিভাগকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অব.) জিনাত আরা, সদস্য বিচারপতি (অব.) শামীম হাসনাইন, অধ্যাপক ড. নাইমা হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন