দেশীয় ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে এবং মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, উৎপাদন খরচ কম হওয়া ও বেশি মূলধনের সুবিধার কারণে বাজারে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে থাকে, তবে সব খাতে কেবল বড় প্রতিষ্ঠান এলে সাধারণ ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বর্তমানে বাজারে প্রচলিত বাণিজ্যিক ঋণের সুদের হার ১৩ থেকে ১৪ শতাংশ হলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষায় ৭ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে বাজারে নিজস্ব প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারেন, সেজন্য এসএমই বোর্ডকে বিশেষ সুপারিশমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের ৬ লাখ কিংবা ১২ লাখ টাকার ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোর কঠিন শর্তাবলি ও জামানতের বাধ্যবাধকতা একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এই সমস্যা দূর করতে বাংলাদেশ ব্যাংক একটি কর্মসূচি চালু করেছে, যার আওতায় নতুন উদ্যোক্তা ও স্টার্টআপদের কনসেপ্ট ব্যাংকে গ্রহণযোগ্য ও বাস্তবায়নযোগ্য হলে তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা অনুদান হিসেবে গণ্য হবে এবং বাকি ১০ লাখ টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম সম্প্রসারণের পাশাপাশি বিসিকের মাধ্যমে সম্প্রতি ৫১১ জন উদ্যোক্তার মাঝে প্রায় ১১ থেকে ১৪ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বিএসটিআই সনদ পাওয়ার জটিলতা ও ফি সংক্রান্ত প্রশাসনিক বাধা নিরসনে কাজ চলছে এবং শিগগিরই একটি সহজ সমাধান আনা হবে বলে জানান তিনি। এছাড়া এসএমই বোর্ডকে সার্বিকভাবে ঢেলে সাজানোর অংশ হিসেবে বেসরকারি খাত থেকে একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে যিনি জানুয়ারি মাসের শুরু থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন