দৈনিক সোজা সাপটা

আইভীকে বিনা কারনে গ্রেপ্তার করা হয়েছে

আইভীকে বিনা কারনে গ্রেপ্তার করা হয়েছে
আইভীকে বিনা কারনে গ্রেপ্তার করা হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে বিনা কারনে কারাগারে নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ  নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি লাইভ ইন্টারভিউতে তিনি এ কথা বলেন।

ইন্টারভিউর এক পর্যায়ে শামীম ওসমানকে উপস্থাপক প্রশ্ন করেন, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আপনি এবং সেলিনা হায়াৎ আইভী একসঙ্গে লড়বেন কি-না। 

জবাবে শামীম ওসমান বলেন, অবশ্যই, একশতে একশ পার্সেন্ট। কিন্তু আইভীর কিছুটা সীমাবদ্ধতা আছে। জেল থেকে ছাড়া পেয়েছেন। বিনা কারনে গ্রেপ্তার করা হয়েছিলো। আমাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। আইভীর বিরুদ্ধেও মামলা হয়েছে। তবে আমাদের সময়ে বিএনপির একটি নেতাকে টাচ করা হয়নি। তবে আমি বক্তৃতায় বিএনপি-জামায়াতকে কোন ছাড় দেই নাই। আইভীতো এটাও করে নাই। সে কিন্তু বিএনপি-জামায়াত নিয়ে কোন কথা বলে নাই।

ও (আইভী) মেয়র হওয়ার পরই বলেছে, আমি সবার মেয়র। বিএনপি-জামায়াতকে আঘাত দিয়ে কোন কথা বলেনি। অথচ ওরা ঠিক জানে কাকে আঘাত করতে হবে। তাকে ঠিকই জেলে নিয়েছে, ৯ মাস জেল খাটিয়েছে। এর আগে ওর ছোট ভাইটা মারা গেছে। এবং স্বাভাবিকভাবে বাড়ির বড় মেয়ে সে। তার উপর দায়িত্ব বেশী।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ গোপালগঞ্জ থেকে বেশী শক্তিশালী ছিলো। আমাদের ভুলে এবং কেন্দ্রের বেশী ভুল ছিলো। এ ডিভাইড এন্ড রুল অনেক বাজে খেলা। এ জায়গা থেকে বের করে আনবো ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জে তাদের দলের দুর্বল হওয়ার পেছনে পকেট কমিটি কে দোষারোপ করেন শামীম ওসমান।

একটি ফেসবুক পেইজে ইন্টারভিউ দেয়ার সময়ে শামীম ওসমান এসব কথা বলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আইভীকে বিনা কারনে গ্রেপ্তার করা হয়েছে

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আইভীকে বিনা কারনে গ্রেপ্তার করা হয়েছে
0:00 / 0:00
1x