দৈনিক সোজা সাপটা

ধনী ‘দোসর’ ভালো

ধনী ‘দোসর’ ভালো
ধনী ‘দোসর’ ভালো

চব্বিশের পট পরিবর্তনের পর ‘দোসর’ শব্দটি খুব পরিচিতি পেয়েছে। যে যখন যাকে খুশী দোসর আখ্যা দিয়ে দেন, একই কারনে হামলা হয়-মামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবি দিয়ে সেখানে বিভিন্ন রঙের গোল চিহ্ন দিয়ে দোসর বুঝানো হয়। দোসর নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে প্রতিযোগীতাও দৃশ্যমান। কোন নেতা অমুককে দোসর বললে তো আরেক নেতা তার পক্ষে সাফাই গায়। তবে রাজনীতি সচেতন মহলের কাছে দোসর নিয়ে বৈষম্যের বিষয়টি ধরা পড়েছে।  তাদের মতে, বর্তমানে ক্ষমতাবানদের কাছে ধনী দোসররা ভালো। আর যাদের টাকা পয়সা নেই তারা মন্দ। সেইসব দোসরদের বিরুদ্ধে কঠোর তারা।

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষ নিয়ে বিভক্ত ছিলো দেশ। নারায়ণগঞ্জেও তখনকার সরকার দলের নেতাদের পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা আর বিপক্ষে কথা বললেই রাজাকার গালি শুনতে হয়েছে অনেককে। সে সময়ে শামীম ওসমান বা ওসমান পরিবারের সঙ্গে অনেক রাজাকার পরিবারের সন্তানদের দেখা যেতো। তারা বিভিন্ন পদে ছিলেন আবার ক্ষমতাবানও ছিলেন। এ নিয়ে কিছু বললেও কেউ ওসমান পরিবারের অন্যায়ের বিরুদ্ধে কিছু বললেই তাকে রাজাকার আখ্যা দিতেন তারা। এমনকি মুক্তিযোদ্ধাকে রাজাকার বলেছেন ওসমানরা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগের পতনের পর রাজাকার বাদ হয়ে দোসর শব্দটি বেশী পরিচিতি পেয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, তাদের মিত্র দল জাতীয় পার্টি এবং শেখ হাসিনা সরকারের সুবিধাভোগীদের দোসর বলা হয়। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছে। কারো বাড়িঘর-অফিস, কারখানা ভাংচুর হয়েছে। কেউ বিদেশে পালিয়ে গেছেন। কেউ দেশে আছেন গ্রেপ্তার হয়ে জামিনে আছেন। কেউবার এখনও কারাগারে আছে। তবে এরমধ্যে অনেকেই আছেন যাদেরকে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। 

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ধর্নাঢ্য ঠিকাদার আবু সুফিয়ান তার বন্দরের বাড়িতেই থাকেন। অঢেল সম্পদের মালিক সুফিয়ানকে নিয়ে তেমন একটা রা করেন না বিএনপি নেতারা।

জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বিদেশে যাননি। তিনিও দেশেই আছেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. বাদলকে কেউ ঘাটায় না। তিনি নির্বিঘ্নে ঢাকায় বাস করছেন। সূত্র জানায়, সুফিয়ান ঠিকাদারি করে অনেক টাকার মালিক হয়েছেন। আবদুল হাই জেলা পরিষদ প্রশাসক থাকাকালে নানা অনিয়ম করে এবং আওয়ামীলীগের বিভিন্ন কমিটি দিয়ে টাকা কামাই করেছেন বেশ। বিভিন্ন নির্বাচনে তিনি অনেক প্রার্থীর কাছে সুবিধা নিয়েও টাকা কামিয়েছেন। ভিপি বাদল ওসমান পরিবারের পুরো বিশস্ত। আগে থেকেই ঠিকাদারি করে অঢেল টাকার মালিক। সেই সাথে টাকার বিনিময়ে কমিটি দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন জেলা পরিষদ চেয়ারম্যান হয়ে দু’হাতে কামিয়েছেন। তার ভাতিজা শুভকে দিয়ে ঠিকাদারি করতেন তিনি নিজেই। 

অভিযোগ রয়েছে, তাদের মতো আরও অনেকে অঢেল টাকার মালিক হওয়ায় ক্ষমতাসীন দলের নেতা কিংবা প্রশাসনের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে চলছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানও একই কায়দায় গ্রেপ্তার এড়িয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন। তবে পদ পদবীতে আছেন কিংবা নেই এমন আওয়ামীলীগ নেতাদের পালিয়ে বেড়াতে হচ্ছে প্রতিনিয়ত। কারো বিরুদ্ধে মামলা আছে আবার কারো বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের ভয়ে তারা এলাকায় থাকতে পারছেন না।

রাজনীতি সচেতন মহলের মতে, ধনী দোসরদের শেল্টার দিচ্ছে ক্ষমতাবানরা। তাদের শেল্টারেই নিরাপদে আছেন তারা। আর যাদের টাকা পয়সা নেই তাদের শায়েস্তা করে দেখানো হচ্ছে, দোসরদের বিরুদ্ধে তারা কতটা কঠোর।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ধনী ‘দোসর’ ভালো

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ধনী ‘দোসর’ ভালো
0:00 / 0:00
1x