দৈনিক সোজা সাপটা

শিশু ফাতেমার চিকিৎসায় আর্থিক সহায়তা দিল দেওডোবা ঐক্য ফান্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা অনুদান দিয়েছে সামাজিক সংগঠন দেওডোবা ঐক্য ফান্ড। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামে ফাতেমার মা ফেন্সি বেগমের হাতে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা। ফাতেমা উপজেলার দেওডোবা গ্রামের আবুল কালাম ও ফেন্সি বেগম দম্পতির মেজো সন্তান এবং জন্ম থেকেই সে হাইড্রোসেফালাসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে।

ঠিকমতো কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না এবং দিনের বেশির ভাগ সময় তার বিছানায় কাটে। ফাতেমার বাবা আবুল কালাম ঢাকায় শ্রমিকের কাজ করেন এবং পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন, যা নিশ্চিত করতে সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন হাসানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের নাতি এম জি রব্বানী সরকার। এছাড়া তন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী মিয়া, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এমপিও দেলোয়ার হোসাইন সাঈদী ও সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফাতেমার পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য বিকাশ ও নগদ নম্বর হলো ০১৭৯৪৮৮৩৭৩২। ফাতেমার পরিবারের পক্ষ থেকে সহযোগিতার জন্য দেওডোবা ঐক্য ফান্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শিশু ফাতেমার চিকিৎসায় আর্থিক সহায়তা দিল দেওডোবা ঐক্য ফান্ড

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x