দৈনিক সোজা সাপটা

ইরানে হামলা নিয়ে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি ২০২৭ সালের শুরু পর্যন্ত অপেক্ষা করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন। তবে নতুন বছরের আগে সংঘাতের সম্ভাবনা তিনি পুরোপুরি নাকচ করে দেননি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন সামরিক অভিযান শুরুর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি মোসাদের প্রধান রোমান গোফম্যান যুক্তরাষ্ট্র সফর করে সিআইএ ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানের কথিত রাসায়নিক অস্ত্র গবেষণার বিষয়টিও তুলে ধরা হয়, যা তেহরান প্রত্যাখ্যান করেছে।

ইরান যুদ্ধ রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনী পরাজয়ে ভূমিকা রাখলেও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন ট্রাম্প। ১৩ নভেম্বর পর্যন্ত এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৪ হাজার ৮৩০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে ৪৮-৫১ ভোটে নাকচ হয়ে গেছে।

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে তেহরানের ওপর আরও চাপ প্রয়োগের সুযোগ দিতেই ট্রাম্প সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট যেকোনো সময় তার অবস্থান পরিবর্তন করতে পারেন এবং নতুন বছরের আগে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইরানে হামলা নিয়ে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষার ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x