দৈনিক সোজা সাপটা

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেতা বাসিতের বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ কর্মসূচিতে কাজী জিয়াউদ্দিন বাসিত।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ৬২টি বৃক্ষরোপণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুক্রবার ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ছাত্রদলের পক্ষ থেকে ৬২টি গাছ লাগানো হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন, তা বাস্তবায়নে ছাত্রদল কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করা হয়েছে যা একদিন মানুষকে ফল দেবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী দেশবাসীকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি প্রত্যাশা করেন।

এ সময় নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, তারেক রহমানের জন্মদিন’ স্লোগান দেন এবং প্রধানমন্ত্রীর জন্মদিনে লাল গোলাপ শুভেচ্ছা জানান। আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তার নেতৃত্ব দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেতা বাসিতের বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x