দৈনিক সোজা সাপটা

গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা

গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদরদপ্তর। তারা জানিয়েছে, খাবার সরবরাহের সঙ্গে জড়িত স্টাফকে জিম্মি করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ জেলা কারাগারে নিরাপত্তা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার নিয়ে যাওয়ার সময় সিভিল স্টাফরা পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন।

একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাদের জিম্মি করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খাবার ছিনিয়ে নেয়। পরবর্তীতে এই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে অপপ্রচার চালানো হয়।

বাহিনীর তরফে আরও জানানো হয়, বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের মিথ্যা প্রচারণা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সদরদপ্তর।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x