দৈনিক সোজা সাপটা

মেসির উত্তরসূরি হিসেবে নিকো পাজকে বেছে নিলেন সেলিয়া কুচ্চিত্তিনি

লিওনেল মেসির পর আর্জেন্টিনার ফুটবল সাম্রাজ্যের হাল ধরবেন কে, এই প্রশ্ন দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে বিশ্ব ফুটবলে। তবে এই প্রশ্নের উত্তর যেন আগেভাগেই দিয়ে রেখেছেন খোদ মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। তার চোখে, মেসির উত্তরসূরি হতে পারেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ।

মেসির বিদায় অনুষ্ঠানে নিকো পাজের সঙ্গে সরাসরি দেখা করে তাকে নিজের বিশ্বাসের কথা জানান সেলিয়া। মেসির মায়ের মুখে এমন কথা শুনে রীতিমতো হতবাক হয়ে যান তরুণ এই ফুটবলার। ঘটনাটি সামনে এনেছেন নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ, যিনি রেডিও লা রেডকে এক সাক্ষাৎকারে এই আবেগঘন মুহূর্তের কথা জানান।

ফাবিয়ান বলেন, সেলিয়া কুচ্চিত্তিনি তাকে বলেন যে তুমিই আমার ছেলের উত্তরসূরি। তবে মেসির মায়ের এমন উচ্চ প্রত্যাশা থাকলেও নিজের ভাবনায় এখনো উত্তরসূরি হওয়ার কোনো চাপ রাখেননি নিকো। চাচার দাবি, মেসিকে ছাপিয়ে যাওয়া কিংবা তার জায়গা নেয়ার চিন্তা কখনোই করেননি এই তরুণ, বরং লিওর পাশে খেলতে পারাটাই তার কাছে বড় প্রাপ্তি।

নিকোর বেড়ে ওঠা ও ফুটবল ক্যারিয়ারের বড় একটি অংশ কেটেছে আর্জেন্টিনার বাইরে। ফাবিয়ানের মতে, বিদেশে থাকার কারণে দেশের ফুটবল ঘিরে অতিরিক্ত উন্মাদনা ও চাপ থেকে অনেকটাই দূরে থাকতে পেরেছেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেসির উত্তরসূরি হিসেবে নিকো পাজকে বেছে নিলেন সেলিয়া কুচ্চিত্তিনি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x