৫৪টি অভিন্ন নদীর পানি একের পর এক আটকে রেখে বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সকল অভিন্ন নদীর প্রবাহের ন্যায্য অধিকার কায়েমের দাবিতে’ আয়োজিত এক গণসমাবেশে তিনি এ অভিযোগ করেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ (আইএফসি)-এর উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন টাচিং সোলস ইন্টারন্যাশনালের (টিএসআই) সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে, ওদিকে টিপাইমুখ বাঁধ নিয়েও চক্রান্ত চলছে। কূটনৈতিক সম্পর্ক অবশ্যই থাকবে, কিন্তু আমাদের ন্যায্য হিস্যা দিতে হবে। ৫৫-৫৬ বছর ধরে অনেক আলাপ-আলোচনা হয়েছে, তাতে কোনো কাজ হয়নি। এখন পানির ন্যায্য অধিকার আদায়ে আমাদের প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে।
১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা চুক্তিতে শুষ্ক মৌসুমে ন্যূনতম ৮০ শতাংশ পানি পাওয়ার ‘গ্যারান্টি ক্লজ’ ছিল। কিন্তু ৯৬-এর চুক্তিতে সেই গ্যারান্টি ক্লজ বাদ দিয়ে একটি ‘ফাঁকিবাজির চুক্তি’ করা হয়েছিল। রিজভী বলেন, ভারতের প্রখ্যাত প্রকৌশলী কপিল ভট্টাচার্যও ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে সতর্ক করেছিলেন এবং বর্তমানে গঙ্গার প্রবাহ সরে যাওয়ায় পশ্চিমবঙ্গের মালদা জেলাও ঝুঁকির মুখে পড়েছে।
মওলানা ভাসানীর ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের স্মৃতিচারণ করে জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী। আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন